ইয়ুথ কম্পিউটার ইন্সটিটিউটের উদ্বোধন

August 29, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ‘ইয়ুথ কম্পিউটার ইন্সটিটিউটে’র শুভ উদ্বোধন করা হয়েছে। ২৯ আগস্ট বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার শহরের চৌমুহনায় প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইয়ুথ ইন্সটিটিউট এর প্রতিষ্ঠাতা ওয়াসিম আহমেদ নিশানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ আনোয়ারুল হক। বিশেষ অতিথি ছিলেন-সাবেক বৃট্রিশ কাউন্সিলর,শিক্ষানুরাগী ও এম.আর গ্রুপের চেয়ারম্যান এমএ রহিম (সিআইপি), বোরহান উদ্দিন সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, লন্ডন প্রবাসী আব্দুর রব, রোটাঃ ইঞ্জিনিয়ার আবুল কাশেম সহ ইয়ুথ সোস্যাল অর্গানাইজেশন এর সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ইশতিয়াক, ফয়েজ আহমদ, তোফায়েল আহমদ প্রমুখ। এছাড়াও ফিতা কেটে ক্যাম্পাসটির শুভ উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষনুরাগী ও শিল্পপতি এমএ রহিম (সিআইপি)। অনুষ্ঠানে ইয়ুথ ইন্সটিটিউটের স্টুডেন্ট অতিথিদের হাতে সম্মাননা স্মারকও তুলে দেন। উল্লেখ্য মৌলভীবাজারের অন্যতম সামাজিক সংগঠন ইয়ুথ সোস্যাল অর্গানাইজেশন এর সভাপতি সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের লক্ষে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। এখানে খুব সীমিত ফি’র মাধ্যমে রয়েছে “প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং” এর উপর প্রশিক্ষণ নেয়ার সুযোগ। আর ৩ মাস মেয়াদী কম্পিউটার অফিস এপ্লিকিশন কোর্স সম্পূর্ণ ফ্রি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com