মৌলভীবাজারে আন্তঃস্কুল বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা

সাইফুল্লাহ হাসান॥ “বিতর্ক ধারায় ঘুচবে আঁধার” এই স্লোগানে মৌলভীবাজারের ৮ টি স্কুলের শতাধিক শিক্ষার্থীদের নিয়ে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২৯ আগস্ট বৃহস্পতিবার দিনব্যাপী হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে মৌলবীবাজার ডিবেটিং ক্লাবের আয়োজনে ‘আমারও ইচ্ছে করে’ ও ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া’ এই বিষয়ে বিতর্ক করে শিক্ষার্থীরা। এসময় প্রতিযোগিতার উদ্বোধন করেন হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা খানম।
ডিবেটিং ক্লাবের সভাপতি আহমদ সাদী’র সভাপতিত্বে ও প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান আহমদ জাবেদ। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র শিক্ষক মাধুরী মজুমদার, ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি উমর ফারুক টিপু, সহ-সভাপতি মেরাজ চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন, জিল্লুর রাহমান জিলানী, আল আমিন, জহিরুল ইসলাম, মাসুদুর রহমান, শরীফ আহমদ, তোফায়েল আহমদ, মুনতাসীর প্রমূখ।
প্রতিযোগিরা বলেন, আমার ইচ্ছে হলো- পথশিশুরাও আমাদের মতো স্কুলে আসতে পারে। একসাথে পড়ালেখা, খেলাধুলা করবো।
আমি পাখি হয়ে ঘুরতে চাই, দেখতে চাই পুরো পৃথিবীটাকে। কিন্তু পাখিতো হতে পারবো না তাই পাইলট হয়ে আকাশে উড়ে উড়ে ঘুরতে চাই। আমার ইচ্ছে করে বেগম রোকেয়া হতে চাই। আমার ইচ্ছে করে প্রধানমন্ত্রী হবো। আমি হতে চাই দেশের সেরা ইউটিউবার। আমার ইচ্ছে করে জাতিসংঘের মহা সচিব হয়ে সাম্প্রদায়িকতা দূর করতে। আমার ইচ্ছে প্রজাপতি হয়ে ফুলে ফুলে উড়ে উড়ে ঘুরে বেড়াতে চাই। ইচ্ছে হলো নদী হয়ে সাগরের বুকে চলে যাই।



মন্তব্য করুন