বৃক্ষ মেলায় ‘জেলার মানচিত্র’ দেখতে শিক্ষার্থীদের ঢল

August 31, 2019,

সাইফুল্লাহ হাসান॥ মৌলভীবাজারে ৭ দিনব্যাপী বনজ ও ফলদ বৃক্ষ মেলায় দর্শনার্থীদের নজর কাড়ছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তৈরি ‘কৃষি মানচিত্রে’। দেখতে ভীড় জমাচ্ছেন শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও।

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কৃষি মেলা ঘুরে দেখা যায়, নানা বয়সী বৃক্ষ প্রেমিকরা মেলার বিভিন্ন স্টল ঘুরে পছন্দের গাছের চারা কিনছেন। তবে দেখা গেছে মেলায় আসা শিক্ষার্থীদের এই ‘মানচিত্রটির’ দিকে নজরই বেশি। মানচিত্রটিতে জেলার ৭ টি উপজেলা নিয়ে তৈরি করা হয়েছে। কোন উপজেলায় কি কি ফসল বেশি জন্মে এবং কি কি পর্যটন কেন্দ্র রয়েছে তার একটি চিত্র তোলে দরা হয়েছে।

দেখা যায়, শিক্ষার্থীরা এই মানচিত্রের ছবি তোলছেন কেউ কেউ ভিডিও করছেন, কেউবা আবার বন্ধুদের নিয়ে সেলফি তোলছেন।

কথা হয় মেলায় ঘুরতে আসা শিক্ষার্থী হোসাইন আহমেদ এর সাথে, তিনি মেলা থেকে গোলাপ ফুলের গাছ কিনেছেন। তিনি জানান, বাসার ছাদে এই ফুলের গাছটি লাগাবো, গাছটিতে দুইটি ফুলও রয়েছে। গেলাপ গাছ আমার খুব প্রিয়।

সরকারি স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী রাসেল আহমদ বলেন, মানচিত্রের স্টলটি সব চেয়ে সুন্দর। এখান থেকে শেখার আছে অনেক কিছু। এখান থেকে জানতে পারলাম কোন উপজেলায় কোন কোন ফসল জন্মায়।

মৌলভীবাজার  সদর উপজেলা কৃষি অফিসার শিপ্রাংশু পাল পাতাকুঁড়ির দেশকে জানান, বালু দিয়ে প্রথমে একটি বেড তৈরি করি। তার ওপর কাঠের গুড়োয় ৭ উপজেলার ৭ টি কালার দিয়ে মানচিত্র তৈরি করা হয়েছে। মানচিত্রটির দৈর্ঘ্য ৮ ফিট ও প্রস্থ ৫ ফিট।

 তিনি আরোও বলেন, আমরা কৃষি সম্প্রসারণের তিন জন কর্মকর্তা মিলে এই মানচিত্রটি তৈরি করেছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com