মৌলভীবাজারে শহীদ জিয়া অডিটোরিয়ামের নাম ফলক ভাঙ্গায় জেলা বিএনপির নিন্দা ও প্রতিবাদ

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার ঐতিহ্যবাহী সরকারী কলেজে শহীদ জিয়ার নামে স্থাপিত অডিটোরিয়ামের নাম ফলক ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ছাত্রলীগ। এই ঘটনাকে চরমদৃষ্টতা, ঘৃণিত রাজনৈতিক প্রতিহিংসা পরায়নতা ও বিকৃত মস্তিস্কের উদাহরন হিসেবে আখ্যায়িত করে প্রতিবাদ জানিয়েছে মৌলভীবাজার জেলা বিএনপি ও তার সহযোগী সংগঠন। বৃহস্পতিবার ঘটনার পরপরই কলেজ অধ্যক্ষের কাছে প্রতিবাদ জানিয়ে ছাত্রদলের জেলা ও সরকারী কলেজ শাখার নেতাকর্মীরা অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়ে দুস্কৃতিকারীদের বিরোধে দ্রুত আইনী পদক্ষেপ ও শহীদ জিয়ার নামে স্থাপিত অডিটোরিয়ামের নাম ফলকটি পুন:স্থাপনের দাবি জানায়। এরই সাথে মৌলভীবাজার জেলা বিএনপির পক্ষ থেকে জেলা সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান ও সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান তাৎক্ষণিক গণমাধ্যমে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিলেন। বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির একটি জরুরী সভায় এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূনের বাসায় তার সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজানের পরিচালনায় ওই সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মৌলভী ওয়ালী সিদ্দিকী,আলহাজ মোয়াজ্জেম হোসেন মাতুক, আলহাজ এম এ মুকিত, যুগ্ম সাধারণ সম্পাদক মো: হেলু মিয়া,সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাহ উর রহমান,সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা শামীম আহমদ, জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জল,সাধারণ সম্পাদক,আব্দুল মুহিত, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জি এম মুক্তাদির রাজু,জেলা ছাত্রদলের সভাপতি মো: রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভায় বক্তারা বলেন সারাদেশ ব্যাপী আওয়ামীলীগ সরকারে যে অপশাসন ও জুলুমবাজির ঘটনা ঘটছে এটিই তার একটি চলমান প্রক্রিয়া। এরই সাথে আমরা তাদের এই ন্যাক্কার জনক, হীনমন্য ও ঘৃণিত ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। আমরা কলেজ প্রশাসনের কাছে দাবি রাখছি সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে ভেঙ্গে দেওয়া নেমপ্লেটটি যেন দ্রুত পুন:স্থাপন করেন। অন্যথায় জনগণকে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে তা অবশ্যই বাস্তবায়ন করব। তারা হুশিয়ারী দিয়ে বলেন, ফাকা মাঠে বাহাদুরী দেখিয়ে মৌলভীবাজারের শান্তিপ্রিয় রাজনীতির ইতিহাস বিকৃত করবেন না। অন্যথায় এই দায়দ্বায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। এছাড়াও সভায় প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি ও ৫ সেপ্টেম্বর সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নানা কর্মসূচী নিয়ে আলোচনা করা হয়। সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবি জানানো হয়। উল্লেখ্য বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নেতৃত্বে কলেজ ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগানে মৌলভীবাজার সরকারি কলেজের শহীদ জিয়ার নামে স্থাপিত অডিটোরিয়ামের নাম ফলক ভেঙ্গে গুড়িয়ে দেয়। এরপর ওই নাম ফলকের স্থলে মৌলভীবাজার সরকারি কলেজ অডিটোরিয়াম নাম দিয়ে ব্যানার টানায়।



মন্তব্য করুন