ইস্টার্ন কমিউনিকেশনের আহবানে ঢাকায় কোয়াবের সভা অনুষ্ঠিত

October 2, 2019,

স্টাফ রিপোর্টার॥ দীর্ঘদিন যাবত ক্যাবল অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর নির্বাচন না হওয়ায় এবং এতে সরকার কর্তৃক প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ থাকায় কোয়াবের নেতৃবৃন্দগণ ভিন্ন ভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে বিচ্ছিন্নভাবে তাদের আন্দোলন ও সংগ্রাম চালিয়ে আসছিলেন, এতে করে সারা দেশের ক্যাবল ব্যবসায়ীগণ বিভিন্ন আইনি জটিলতা ও সমস্যার সম্মুখীন হয়ে আসছেন এবং পুরো ব্যবসায়িক কর্মকা- হুমকির মুখে পতিত হাওয়ার বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সাধারণ ক্যাবল অপারেটরগণের মধ্যেও অনুধাবিত হয়।

এমতাবস্থায় ইস্টার্ন কমিউনিকেশন (ব্রাহ্মণ বাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার) এর আহ্বানে ২৯ নভেম্বর রবিবার ঢাকার দি ক্যাপিটাল হোটেল লিঃ এর ব্যাংককুইট হলে দুপুর ১২ ঘটিকায় এক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, উক্ত সভায় কোয়াবের পক্ষে আন্দোলন কারী সকল দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন জেলার প্রতিনিধিত্বশীল অপারেটরগণ উপস্থিত ছিলেন।

এতে সভাপতিত্ব করেন ইস্টার্ন কমিউনিকেশন এর সভাপতি মোঃ নূর উদ্দীন জাহাঙ্গীর ও সভা সঞ্চালনা করেন ইস্টার্ন কমিউনিকেশন এর সাধারণ সম্পাদক শওকত হাসান খান এলিন।

সভায় উপস্থিত সকলের মুক্ত আলোচনা ও মতামতের ভিত্তিতে বাংলাদেশে ক্যাবল টিভি ব্যবসায় সকল প্রকার আইনি সমস্যা ও জটিলতা নিরসন কল্পে কোয়াবের সাবেক সভাপতি আনোয়ার পারভেজকে আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন নিজাম উদ্দিন মাসুদ, কাজী বর্ণ উত্তম ও সৈয়দ মোশারফ আলী চঞ্চল।

উক্ত কমিটি বিরাজমান সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহণ সহ কোয়াবের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের সামগ্রিক ক্ষেত্র প্রস্তুত করবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com