মাহতির রহমান মাহতির এর শুভ জন্মদিন : দোয়া কামনা
October 2, 2019,

স্টাফ রিপোর্টার॥ বীর মুক্তিযোদ্ধা, বৃহত্তর সিলেটের বর্ষীয়ান কলামিষ্ট, প্রবীন আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের একমাত্র দৌহিত্র, মিনহাজ রহমান মাব্বি এবং আকলিমা আক্তার লিজার পুত্র মাহতির রহমান-মাহতির এর শুভ ৩য় জন্মদিন ২ অক্টোবর।
জন্মদিন উপলক্ষে মাহতির এর পৈত্রিক নিবাস-দাদার বাড়ি শহরস্থ মুসলিম কোয়াটারস্থ রসুলপুর হাউসে বাদ মাগরিব দোয়া মাহফিল ও ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাহতির এর সুস্বাস্থ, দীর্ঘায়ূ ও কল্যান কামনা করে দোয়া পরিচালনা করেন স্থানীয় সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় জামে মসজিদের ইমাম মৌলানা জয়নুল হক। দোয়া মাহফিলে মাহতিরের পরিবার সদস্য ও আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন। মাহতির তাঁর পিতা মাতা ও দাদা দাদি মহান আল্লাহ্র রহমত, বরকত ও সকলের দোয়া কামনা করেছেন।



মন্তব্য করুন