মৌলভীবাজারে জাতীয় উতপাদনশীলতা দিবস পালিত

স্টাফ রিপোর্টার॥ ‘বৈশ্বিক প্রতিযোগিতার উৎপাদনশীলতা’ মূল প্রতিপাদ্য,নিয়ে জন সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বাড়াতে মৌলভীবাজার জাতীয় উতপাদনশীলতা দিবস পালিত হয়েছে।
মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য ও আলোচনা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে ২ অক্টোবর সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরেরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সার্কিট হাউস প্রাঙ্গনের এসে শেষ হয়। জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন এর নেতৃত্বে এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা,বিভিন্ন প্রতিষ্ঠিানের মালিক, শ্রমিক ও কর্মচারীরা অংশ নেবেন।
এ উপলক্ষ্যে দিবসটির তাতপর্ষ তুলে মৌলভীবাজার সাকিট হাউসের মুন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিসিক এর ডি,্এম মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে, জেলা পরিষদ চেয়ারম্যান মো: আজিজুর রহমান,জেলা আওয়ামীলীগের সহ; সভাপতি আজমল হোসেন, নাসিব সভাপতি বকসি ইকবাল আহমদ, সাংবাদিক আব্দুল হামিদ মাহবুব প্রমুখ।



মন্তব্য করুন