শেরপুর আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয় ও কলেজে মিড-ডে মিল চালু

October 2, 2019,

স্টাফ রিপোর্টার॥ শেরপুর আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয় ও কলেজে চালু হয়েছে মিড-ডে মিল। উদ্বোধনী দিনে প্রায় ১১শ শিক্ষার্থীকে বিদ্যালয়ের ফান্ডের টাকায় খাবার পরিবেশন করা হয়। ২ অক্টোবর বুধবার থেকে মিড-ডে মিল’র শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মইনুল হক, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ মিয়া, সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি নূরুল ইসলাম প্রমুখ।

উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক শিহাবুর রহমান, সহকারী শিক্ষক সীমা রানী পোদ্দার, আশরাফ আলী, নজরুল ইসলাম, মফিজুল ইসলাম, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য আনছার উদ্দিন, হাজী সাবু মিয়া, আমিন আলী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন দীর্ঘ সময় অভূক্ত থেকে কিশোর-কিশোরী শিক্ষার্থীরা অস্বাস্থ্যকর টিফিন খেয়ে রোগ-ব্যাধিতে আক্রান্ত না হয়, সে লক্ষ্যে সরকার মিড-ডে মিল চালু’র জন্য গুরুত্বারোপ করা হচ্ছে। শিক্ষার্থীরা মাসিক নির্ধারিত হারে টাকা দিলে বিদ্যালয় কর্তৃপক্ষ টিফিনের ব্যবস্থা করবেন। নতুবা শিক্ষার্থীরা বাড়ি থেকে টিফিনবক্সে করে খাবার এনে মধ্যহ্নভোজ করবে। বিদ্যালয়ের শিক্ষক সকল প্রণোদনা প্রদান করে এ বিষয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করে এ ধারা চলমান রাখতে ভূমিকা পালন করতে হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com