শেখ হাসিনাকে নিয়ে ষড়যন্ত্র চলছে : নেছার আহমদ

October 3, 2019,

স্টাফ রিপোর্টার॥ নেছার আহমদ এমপি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে ষড়যন্ত্র চলছে, উন্নয়নের অগ্রযাত্রায় ষড়যন্ত্র চলছে, আজ ষড়যন্ত্রকারীরা অত্যন্ত তৎপর। তিনি আরো বলেন, যারা মাদক, সন্ত্রাস, দূর্নীতির সাথে জড়িত তাদেরকে আমরা জোরালো ভাবে বর্জন করি। দুর্নীতিবাজ ও অনিয়মকারী যে দলের হোক ছাড় দেওয়া হবে না। প্রধান অতিথির বক্তব্য বুধবার ২ অক্টোবর এ কথা বলেন

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন বলেন, বাংলাদেশের উৎপাদিত সকল জিনিসের প্রতি বিশ্বের সকল মানুষের ব্যাপক চাহিদা রয়েছে। তিনি আরো বলেন উৎপাদনশীলতার দিক দিয়ে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। এক সময় প্রবাসীরা কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়াই বিদেশে চলে যেতো ফলে কর্মক্ষেত্রে তারা বহু সমস্যার সম্মুখিন হতো  কিন্তু বর্তমান সরকারের আমলে প্রবাসীরা বিদেশ যাওয়ার আগে দেশে প্রশিক্ষণ নিয়ে বিদেশের কর্মক্ষেত্রে যোগদান করে প্রবাস থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা দেশে পাঠাচ্ছে ফলে দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নের অগ্রযাত্রায়।

বৈশ্বিক প্রতিযোগীতায় উৎপাদনশীলতা-এ স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে সার্কিট হাউসের মুন হলরুমে জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন এর সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিসিক মৌলভীবাজার এর উপ-ব্যবস্থাপক মো: মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আনোয়ারুল হক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আজমল হোসেন, বাংলাদেশ জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বকসি ইকবাল আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ মাহবুব প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com