সোনার বাংলা আদর্শ ক্লাবের ৩য় মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত

October 5, 2019,

স্টাফ রিপোর্টার॥  মৌলভীবাজার স্কুল-মাদ্রাসার কয়েক শত শিক্ষার্থীদের শতস্ফুর্ত অংশগ্রহণের মধ্যে নিয়ে সোনারবাংলা আদর্শ ক্লাবের ৩য় মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৪ অক্টোবর মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ও মনুমুখ ইউনিয়নের ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় ও ৮ম শ্রেণীর ৭৬৭ জন শিক্ষার্থীদের অংশগ্রহণে সাধুহাটি এবি উচ্চ বিদ্যালয় ও সাধুহাটি ফজলুল হাসান ক্যাডেট মাদ্রাসায় এই প্রতিযোগিতা হয়। সামাজিক সংগঠন সোনার বাংলা আদর্শ ক্লাব এর উদ্যোগে ৩য় বারের মতো এই মেধা যাচাই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন- মনুমুখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক সেফুল, সাধুহাটি এবি উচ্চ বিদ্যালয়ের সহকারী  শিক্ষক জয়নাল আহমেদ, বিমল গোস্বামী, সোনারবাংলা আদর্শ ক্লাবের সভাপতি কয়েছ আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন- সহ-সভাপতি তোফায়েল আহমেদ, শাকির হোসেন, মুনাইম আহমেদ, সাইফুল ইসলাম উজ্জল, জায়েদ আহমেদ, সাধারণ সম্পাদক রিপন আহমেদ, সহ-সম্পাদক আলামিন কবির সোহাগ, শাম্মু চৌধুরী, অপু বর্মণ, হাফিজ জুবায়ের আহমেদ, অর্থ সম্পাদক মামুনূর রশীদ মাছুম, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ টিপু।

সোনার বাংলা আদর্শ ক্লাবে প্রতিবছর এই দুটি ইউনিয়নে মেধা যাচাই প্রতিযোগীতার আয়োজন করে আসছে। গেল বছরগুলোর তুলনায় এবছর অংশগ্রহণকারী প্রতিযোগী শিক্ষার্থীর সংখ্যাও বাড়ছে। ভবিষতে সম্পূর্ণ উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগীতার আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান আয়োজকরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com