শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের ১০ শতাংশ কর্তন বন্ধের দাবী

October 5, 2019,

স্টাফ রিপোর্টার॥ শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন হতে ১০ শতাংশ কর্তন বন্ধের দাবীতে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলসহ জেলার বিভিন্ন উপজেলা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

৫ অক্টোবর শনিবার দুপুর ২টায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে মৌলভীবাজার প্রেসক্লাবে শিক্ষকদের দাবী সম্বলিত লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি রাসেদা বেগম। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ শওকতুজ্জামান, শিক্ষক দুদু মিয়া, মাধবী মজুমদার মোঃ শাব্বির আহমদ ও আমান উদ্দিন উপস্থিত ছিলেন।

এছাড়া দুপুর ৩ টায় একই দাবীতে শ্রীমঙ্গল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরাম শ্রীমঙ্গল উপজেলা শাখার। সংগঠনের সভাপতি বিমান বর্ধন সংগঠনের পক্ষ থেকে দাবী সম্বলিত লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় সংগঠনের সহসভাপতি মো: কামরুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সাবেক সভাপতি নোমান আহমদ সিদ্দিকিসহ অন্যান্য শিক্ষকগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com