শারদীয় দূর্গা পূজায় পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে-এসপি ফারুক আহমেদ

October 8, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) ও পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান শহরের বিভিন্ন পূর্জা মন্ডপ পরিদর্শন করেন।

রবিবার ৬ অক্টোবর সন্ধ্যায় শহরের বিভিন্ন পূজা মন্ডপে গিয়ে আয়োজকদের সাথে পূজার সার্বিক পরিস্থিতি নিয়ে তারা কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, ওসি আলঙ্গীর হোসেন, প্যানেল মেয়র ফয়সল আহমদ, ওসি তদন্ত পরিমল চন্দ্র দেব, পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, মহেশ্বরী উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ রায় প্রমুখ।

পূজা মন্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, শারদীয় দূর্গা পূজাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অতীতে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে দিয়ে উৎসবমূখর পরিবেশে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। এর মূল শক্তি হলো এ জেলার মানুষ। কারণ এ জেলার মানুষ শান্তিপ্রিয়। তবে কেউ যদি এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায় তাহলে আমরা কঠোর হাতে তা দমন করবো।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com