বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি

October 8, 2019,

স্টাফ রিপোর্টার॥ ‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভাল’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে মৌলভীবাজার জেলা প্রশাসন, জেলা শিশু একাডেমী ও এনসিটিএফ এর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

৭ অক্টোবর  সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‌্যালিতে জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ পিপিএম (বার), জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন, জেলা তথ্য অফিসার আবু সাত্তার, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সালেহ এলাহী কুটি, রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানাজার মেহেদী হাসান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।

১০ অক্টোবর সকালে সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৯ উপলক্ষে সমাপনী, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com