মহিলাদের ক্ষমতায়ন নিয়ে আখাইলকুড়া ইউনিয়নে উঠান বৈঠক

October 14, 2019,

স্টাফ রিপোর্টার॥ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় জাতীয় মহিলা সংস্থা এর আয়োজনে তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন নিয়ে উঠান বৈঠক তথ্যকেন্দ্র মৌলভীবাজার সদর এর উদ্যগে আখাইলকুড়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৪ অক্টোবর অনুষ্ঠিত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রোকন উদ্দিন, সমাজ সেবা অধিদপ্তর উপ-পরিচালক আদিল মোত্তাকিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, আকাইলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমদ, তথ্য কর্মকর্তা সিফাত–ই-মঞ্জুর প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানাজার মেহেদি হাসান। উঠান বৈঠকে মহিলাদের প্রসব জনিত ফিসটুলা সম্পক সম্পর্কে অলোচনা করেন, মৌলভীবাজার ফিস্টুলা প্রজেক্টর কো অডিনেটর নার্গিস আক্তার।

এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি সেবা সম্পর্কে অবহিত করা হয় ।এসময় আখাইলকুড়া ইউনিয়ন পরিষদের ১০০টি পরিবারের মহিলা উপস্তিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com