ব্র্যাকের কর্মসূচিকে দারিদ্র্য নিরসনে গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে অভিহিত করলেন — স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক

October 15, 2019,

নজরুল ইসলাম মুহিব॥ আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস আগামী ১৭ই অক্টোবর ২০১৯ উপলক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক বাংলাদেশসহ আন্তর্জাতিক পর্যায়ে অক্টোবর মাসব্যাপী নানা কার্যক্রম গ্রহন করেছে।

সোমবার ১৪ অক্টোবর জেলায় ব্র্যাকের আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ রোকন উদ্দিন। তিনি ব্র্যাকের উল্লেখিত কর্মসূচির অংশগ্রহণকারীদের বাড়ি পরিদর্শন করেন এবং তাদের সঙ্গে উঠান বৈঠক করেন।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম, জেলা সমাজসেবা বিভাগের উপ পরিচালক ্আদিল মোত্তাকিন, সদর উপজেলা ভ্যাটেনারী সার্জন ডা: আ,জ,ম,সালাহ্ উদ্দিন, সদর সমাজসেবা কর্মকর্তা মমতাজ, আখাইলকুড়া ইউপি চেয়ারম্যান সেলিম আহমদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, ব্র্যাক জেলা প্রতিনিধি আরিফুর রহমান, রেডিও পল্লী কন্ঠের সিনিয়র ষ্টেশন ম্যানেজার মেহেদী হাসানসহ ব্র্যাকে উর্দ্বতন কর্মকর্তাগন।

দেশজুড়ে অতিদারিদ্র্য নিরসনে ব্র্যাকের ভূমিকার প্রশংসা করে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বলেন ‘নিবিড় যোগাযোগের মাধ্যমে আইজিএ মনিটরিং হচ্ছে যা অতি দরিদ্র মহিলাদের টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে পারে’।

ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়, তাদের এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে, সরকারের মাঠপর্যায়ে তথা জেলা প্রশাসক মহোদয়দের আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম বিষয়ে সম্যক ধারণা দেওয়া এবং জেলা পর্যায়ে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানসমূহের কাছে কর্মসূচিটির অভিজ্ঞতা লব্ধ জ্ঞান তুলে ধরা। যা ভবিষ্যতে সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার পরিবেশ তৈরিতে অবদান রাখবে। একই সঙ্গে বাংলাদেশ থেকে অতিদারিদ্র্য দূরীকরণে আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম কীভাবে অবদান রাখতে পারে,সে বিষয়ে জেলা প্রশাসন এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের পরামর্শ গ্রহণ করা, যা ব্র্যাকের ভবিষ্যত করণীয় নির্ধারণে সহায়ক হবে ।

ব্র্যাক সুত্র জানায় মৌলভীবাজার  জেলায় ২০১২ সালে আলট্রা-পুওর গ্র্যজয়েশন প্রোগ্রামের কার্যক্রম শুরু করা হয়। ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত জেলাটির ১১০৩৮টি অতিদরিদ্র পরিবার ব্র্যাকের আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের আওতায় এসেছে। ২০১৯ সালে মৌলভীবাজার  জেলায় এই কর্মসূচিটিতে অংশ নিচ্ছে ০৩–টি উপজেলার ১৮৯৫ টি অতিদরিদ্র পরিবার। ২০০২ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশের ৪৭টি জেলার ২০লক্ষের বেশি অতিদরিদ্র পরিবার আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের আওতায় এসেছেন যাদের ৯৫% কর্মসূচি শেষ হয়ে যাওয়ার পর দীর্ঘমেয়াদে তাদের আর্থসামাজিক উন্নয়নের ধারা বজায় রাখতে সক্ষম হয়েছে। বাংলাদেশ থেকে অতিদারিদ্র্য নির্মূলকরণে এই কর্মসূচি কীভাবে অবদান রাখতে পারে, সে বিষয়ে জেলা প্রশাসন এবং অন্যান্য সরকারি কর্মকর্তার মূল্যবান পরামর্শ গ্রহণ করা হয়। এ সকল পরামর্শ ব্র্যাকের পরবর্তী করণীয় নির্ধারণে সহায়ক ভুমিকা  পালন করবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com