বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ও জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত শিশুদের সংবর্ধনা

October 15, 2019,

স্টাফ রিপোর্টার॥ ‘আজকে শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভাল’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৯ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে সমাপনী দিনে বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সোমবার ১৪ অক্টোবর সমাপনী অনুষ্ঠানের দিনে ছিল জাতীয় শিশু পুরস্কার ও মৌসুমি প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে বিজয়ীদের সম্বর্ধনা প্রদান, চিত্রাংকন ও সংগীত প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার ও সনদ বিতরণ এবং সাংস্কৃতিক পরিবেশনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে এবং শমরিতা দাশ ঐশী ও নওশীনের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, শিশু বক্তা এনসিটিএফ সভাপতি দীপ্র দাশ অর্ঘ ও মৃন্ময়ী ভট্টাচার্য।

পুরস্কার বিতরণ শেষে শিশুদের পরিবেশনায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্য পরিচালনায় ছিলেন প্রদীপ চন্দ্র নাহা ও নাজিয়া আক্তার চৌধুরী। সংগীত পরিচালনায় গৌরাঙ্গ দাশ, মাধুরী রায় ও নাদিরা আক্তার চৌধুরী রোজী। আবৃত্তি পরিচালনায় তাসলিমা আক্তার এবং তালযন্ত্রে ছিলেন প্রদীপ ভট্টাচার্য।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com