জেলা প্রশাসক পরির্দশন করেন বহু জাতিক পণ্য মেলা

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম প্রাঙ্গনে মাসব্যাপী,বহু জাতিক পণ্য মেলা ২০১৯ পরির্দশন করেন, জেলা প্রশাসক, নাজিয়া শিরিন, মৌলভীবাজার।
১৪ অক্টোবর সোমবার বিকেল ৫ টায়। সাথে ছিলেন, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, জেলা শিশু একাডেমি শিশু বিশেষজ্ঞ জসিম উদ্দিন মাসুদ, শাপলা মহিলা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান হাসনা হেনা খানম ও মোঃ সাঈদসহ। হাসনা হেনা জানান মেলা উদ্বোধন হয়েছিল ২৮ সেপ্টেম্বর, কিন্তু মেলা জমছিলনা, দেশের বিভিন্ন জেলা থেকে কিছু স্টল আসতে প্রায় ১০/১২ দিন পর আসেন, তাই আরও ১০ দিন মেলার মেয়াদ বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন জেলা প্রশাসক নাজিয়া শিরিনকে। তিনি আস্বাস্ত করেছেন বলে জানান। বর্তমানে মেলা জমে উঠেছে, মেলায় রয়েছে বাচ্চাদের খেলনা, আসবাবপত্রসহ সব ধরণের ৫০ টি স্টল ও বাচ্চাদের বিনোদনের জন্য নাগরদোলা, নৌকা। মেলায় আসার জন্য মৌলভীবাজারবাসীকে আমন্ত্রণ জানান মেলার আয়োজক হাসনা হেনা খানম।



মন্তব্য করুন