মৌলভীবাজারে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

October 15, 2019,

নজরুল ইসলাম মুহিব॥ সাদা ছড়ি ব্যবহার করি,নিশ্চিন্তে পথ চলি’ এই প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসন,জেলা সমাজসেবা কার্য্যালয় মৌলভীবাজারের উদ্যোগে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। ১৫ অক্টোবর মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এ উপলক্ষে  আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশসাক (সার্বিক) মো: মামুনুর রশিদের এর সভাপতিত্বে এবং শ্রীঙ্গল উপজেলা সমাজসেবা অফিসার মো:সুয়েব হোসেন চৌধুরীর  পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন। অনুষ্টানে বক্তব্য রাখেন সমাজসেবা বিভাগের উপ-পরিচালক আদিল মোত্তাকিম, শিক্ষার্থী হায়দর আহমদ,এমডি শাহীন মিয়া দেওয়ান রুহল আমিন চৌধুরী, আজির উদ্দিন আহমদ,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,প্রমুখ। পরে অতিথিরা দৃষ্টি প্রতিবন্দিদের মধ্যে সাদাছড়ি বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com