মৌলভীবাজারের বিশ্ব খাদ্য দিবস পালিত

পলি রানী দেবনাথ॥ “আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, পুষ্টি কর খাদ্যই হবে আকাঙ্খিত ক্ষুধা মুক্ত পৃথিবী” এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব খাদ্য দিবস ২০১৯ পালিত হয়েছে।
১৬ অক্টোবর বুধবার জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তর মৌলভীবাজারের আয়োজনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় হতে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।
কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর উপ-পরিচালক কাজী লুৎফুল বারী এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক। স্বাগত বক্তব্য রাখেন জেলাখাদ্য নিয়ন্ত্রক বিপ্লব চন্দ্র দাস। কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কৃষি পুরষ্কার প্রাপ্ত কৃষক মোঃ হুমায়ুন কবির।



মন্তব্য করুন