রোটারেক্ট ক্লাব মিড টাউনের খাবার বিতরণ
October 16, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে নানা আয়োজনে সুন্দরভাবে বিশ্ব খাদ্য দিবস পালন করেছে রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার মিড টাউন।
এ উপলক্ষে ১৬ অক্টোবর বুধবার সকালে মৌলভীবাজারে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ফুড এইড-২০১৯ নামে প্রোগ্রাম অনুষ্টিত হয়। রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার মিড টাউন এর সভাপতি শিহাবুর রহমানের সভাপতিত্বে এবং প্রোগ্রাম চেয়ারম্যান রোঃ সানি আহমেদ এর সঞ্চালনায় পথশিশু এবং দরিদ্র মানুষের মধ্যে খাবার প্যাকেট বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন- বিশেষ অতিথি আব্দুস সামাদ খান, এডিআরআর সৈয়দ ফারাবি আহমেদ, আইপিপি সুহানুর রহমান জয়, সেক্রেটারি আল হাদীসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।



আলহামদুলিল্লাহ