শিক্ষার্থীদের উদ্যোগে মৌলভীবাজার পলিটেকনিকে বৃক্ষরোপণ

October 17, 2019,

সাইফুল্লাহ হাসান॥ মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের উদ্যেগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

১৬ অক্টোবর বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসে ইলেক্ট্রনিক্স ডিপার্টমেন্ট এর ২০১৭-১৮ সেশনের ৫ম সেমিস্টারের শিক্ষার্থীদের উদ্যোগে ২২ টি দেবদারু গাছ ও ক্রিস্টমাস ট্রি রোপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ রেদওয়ানুর রহমান, আর.এসি ডিপার্টমেন্টের চীপ ইন্সট্রাক্টর- জহিরুল ইসলাম, ফুড ডিপার্টমেন্টের চীপ ইন্সট্রাক্টর এ কে এম খাদেমুল বাশারসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।

এছাড়াও ইলেক্ট্রনিক্স ডিপার্টমেন্ট এর ৫ম পর্বের সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com