যুক্তরাজ্য প্রবাসী ও কমিউনিটি নেতা সৈয়দ সোহেল আহমেদকে সংবর্ধনা প্রদান

October 19, 2019,

মিজান শিপু॥ জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ওপেন আই ডট কমের আয়োজনে যুক্তরাজ্য প্রবাসী, কমিউনিটি নেতা, লন্ডনস্থ এইচএসবিসি ব্যাংক কর্মকর্তা ও সৈয়দ আব্দুর রহমান এন্ড সুফিয়া রহমান ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ সোহেল আহমেদকে সংবর্ধনা দেয়া হয়।

১৭ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের অভিজাত রেস্টুরেন্ট আর এস কায়রানে, অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানো ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য তাকে ওপেন আই ডট কম এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ও অন্যান্য সহযোগিতা এদেশের আর্থিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে, তাই প্রবাসীদের সমাজসেবামূলক কাজে স্বীকৃতি প্রদানের মাধ্যমে তাদের কর্মকান্ড অব্যাহত রাখতে ও উৎসাহ যোগাতে ওপেন আই ডট কমের এমন আয়োজন।

ওপেন আই ডট কমের সম্পাদক বেলাল তালুকদারের সভাপতিত্বে ও ওপেন আই ডট কমের বার্তা সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন এর সঞ্চালনায় উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক ও মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকশি ইকবাল আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক এর জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার  ইমাদ উদ দীন, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি জিতু তালুকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মামুনুর রহমান চৌধুরী মসু, আমার গৌরব পত্রিকার সহকারী সম্পাদক মিজানুর রহমান শিপু, ওপেন আই ডট কমের সহকারী সম্পাদক এস ইউ কামরান ও কাইয়ুম সুলতান, দুর্নীতিমুক্ত করণ বাংলাদেশ যুব ফোরামের সাধারণ সম্পাদক এম এ সামাদ, দীপ্ত নিউজের সম্পাদক দরুদ আহমদ, এ সপ্তাহের মৌলভীবাজার এর পরিচালক সোহেল আহমদ, প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের বাংলাদেশ প্রতিনিধি শাহজাহান চৌধুরী, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন, ইমরান আহমদ প্রমুখ। অতিথিদের আসন গ্রহনের পরপরই সোহেল আহমদকে ফুল দিয়ে বরণ করে নেন ওপেন আই পরিবারের সদস্যরা।

স্বাগত বক্তব্যে রাখেন অপেনাই ডটকমে সহকারি সম্পাদক কাইয়ুম সুলতান। বক্তারা তাদের বক্তব্যে প্রবাসীদের বিভিন্ন দুর্যোগকালীন সহযোগিতার কথা উল্লেখ করেন ও প্রসঙ্গক্রমে দেশের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন দুরবস্থার কথাও প্রসঙ্গক্রমে উত্থাপন করেন। এছাড়া সংবর্ধিত ব্যক্তি সোহেল আহমদ মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ বাস্তবায়নের দাবি উনার বক্তব্যে উত্থাপন করেন।

পরে সমাজসেবামূলক কাজের স্বীকৃতি স্বরূপ সৈয়দ সোহেল আহমদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com