মৌলভীবাজার জেলা ও সদর উপজেলা যোগী সম্মিলনী কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ

October 19, 2019,

স্টাফ রিপোর্টার॥ যোগী সম্মিলনী সিলেট বিভাগীয় আহবায়ক কমিটির উদ্যোগে মৌলভীবাজার জেলা ও সদর উপজেলা কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১৮ অক্টোবর দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আজমেরু গ্রামের প্রভাস চন্দ্র দেবনাথের আঙ্গিনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। যোগী সম্মিলনী সিলেট বিভাগীয় আহবায়ক কমিটির আহবায়ক ডা: দিগেন্দ্র চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় কমিটির সদস্য সচিব এডভোকেট কানাই লাল নাথ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীকান্ত গোস্বামী, মিহির গোস্বামী, যোগী সম্মিলনী সিলেট বিভাগীয় কমিটির সদস্য প্রবীন শিক্ষাবিদ দেবেন্দ্র দেবনাথ, ডা: ধীরেন্দ্র দেবনাথ, চন্দ্রমনি দেবনাথ, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রুপেন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক শৈলেন্দ্র দেবনাথ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যোগী সম্মিলনী মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি প্রধান শিক্ষক সুধাংশুরঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক প্রভাষক বিশেশ্বর দেবনাথ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, মৌলভীবাজার সদর উপজেলা কমিটির সভাপতি স্বাস্থ্য পরিদর্শক প্রভাস চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক শিক্ষক হরিপদ দেবনাথ, শিক্ষক প্রমোদ রঞ্জন দেবনাথ, বাবুলাল দেবনাথ, মাখন দেবনাথ, অখিল দেবনাথ, রাজকুমার দেবনাথ, সুজিত চন্দ্র নাথ, বিভাস দেবনাথ, ধীরেন্দ্র দেবনাথ, স্বপন দেবনাথ, ননীগোপাল দেবনাথ, পুর্নেন্দু দেবনাথ, জয়ন্ত দেবনাথ, গীতা রানী নাথ, শৈলেন্দ্র দেবনাথ, রঞ্জিত কুমার দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানে সমাজ উন্নয়নে বেশকিছু সিদ্ধান্ত গৃহীত হয়। সবশেষে উপস্থিত সকলকে আপ্যায়িত করা হয়।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com