মৌলভীবাজারে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত
October 19, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শিশু একাডেমি মিলনায়তনে জাতির জনক শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা, বৃক্ষরোপণ, আলোচনা সভা, কবিতা পাঠ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১৮ অক্টোবর শুক্রবার জেলা শিশু একাডেমির আয়োজনে শিশুদের অংশগ্রহণে এই অনুষ্ঠান পালন করা হয়েছে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের সহযোগি অধ্যাপক অশোক কুমার সেন প্রমুখ।
শতাধিক শিশুদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে শিশু একাডেমি প্রাঙ্গণে ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হয়।



মন্তব্য করুন