মুক্তিযোদ্ধা ও এডভোকেট মুজিবুর রহমান মুজিবের প্রশংসনীয় উদ্যোগ : আইনজীবী ভবনে মুক্তিযুদ্ধ কর্ণার

October 21, 2019,

স্টাফ রিপোর্টার॥ বৃহত্তর সিলেটের বীর মুক্তিযোদ্ধা, বর্ষীয়ান সাংবাদিক-কলামিষ্ট ও গবেষক এডভোকেট মুজিবুর রহমান মুজিবের ব্যক্তিগত উদ্যোগে জেলা বারের তিন নম্বর ভবনে মুক্তিযুদ্ধ কর্ণার-পাঠাগার ও প্রদর্শনী কেন্দ্র স্থাপিত হয়েছে।

এই উপলক্ষে ২০ অক্টোবর বিকাল ৩ ঘটিকায় জেলা বারের তিন নম্বর ভবনে জেলা বারের সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে এক মনোজ্ঞ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় আলোচনা করেন কর্ণারের উদ্বোধক শহীদ পরিবারের সদস্য কবি, আইনজীবী ও মানবাধিকার সংগঠক এডভোকেট কিশোরী পদ দেব শ্যামল, বিশিষ্ট আইনজীবী জেলা বারের সাবেক সহ-সভাপতি এডভোকেট শেখ হাবিবুর রহমান, বিশিষ্ট আইনজীবী ও সু-লেখক এডভোকেট দীপেন্দু দাস গুপ্ত কাজল, জেলা বারের সাবেক সহ-সভাপতি এডভোকেট ফয়সল আহমদ, বিশিষ্ট আইনজীবী ও সাবেক সহ-সম্পাদক এডভোকেট বদরুল হোসেন ইকবাল, বিশিষ্ট আইনজীবীী সাবেক সহ-সম্পাদক এডভোকেট বদরুল ইসলাম বিশিষ্ট সাংবাদিক প্রমুখ।

বক্তাগণ উদ্যোক্ত মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মুজিবের এই মহতি উদ্যোগের ভূয়শী প্রশংসা করে পাঠাগার পরিচালনায় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আলোচনা ও বিনয় ভাষন শেষে এডভোকেট কিশোরী পদ দেব শ্যামল তুমুল করতালির মধ্যে ফিতা কেটে মুক্তিযুদ্ধ কর্ণারের শুভ উদ্বোধন ঘোষনা করেন। উদ্যোক্তা অঙ্গীকার করেন বন্ধ বাদে প্রত্যহ বিকাল দুইটা-পাঁচটা পাঠাগার উন্মোক্ত থাকবে। পাঠাগারে বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয় থেকে প্রকাশিত হাসান হাফিজুর রহমান সম্পাদিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র- ১৫ খন্ড সহ মুক্তিযুক্তি বিষয়ক একাধিক গ্রন্থ ও আলোক চিত্র সংরক্ষিত আছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com