ভোলায় পুলিশের গুলিতে ৪ মুসলিম হত্যার প্রতিবাদে জেলা আল ইসলাহর বিবৃতি

October 21, 2019,

স্টাফ রিপোর্টার॥ ভোলা জেলার বোরহানুদ্দীন উপজেলায় আল্লাহ ও তাঁর রাসূল (সা.)-কে কটূক্তির প্রতিবাদে মুসলিম জনতার বিক্ষোভ মিছিলে পুলিশ গুলি চালিয়ে ৪ মুসলিমকে হত্যার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আন্জুমানে আল ইসলাহ মৌলভীবাজার জেলা শাখা।

২১ অক্টোবর সোমবার এক প্রতিবাদপত্রে মৌলভীবাজার জেলা আল ইসলাহর সভাপতি অধ্যক্ষ মাওলানা শামছুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা এম এ আলীম বলেন, একজন মুসলিম হিসেবে আল্লাহ ও তাঁর রাসূলকে নিয়ে যে কেউ কটূক্তি করলে মুসলমানদের হৃদয়ে রক্ষক্ষরণ হয়। এ অবস্থায় মুসলমানরা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে এটাই ঈমানের দাবি। কিন্তু ভোলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলে মুসলিম জনতার উপর পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে ৪ মুসল্লিকে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পুলিশের দায়িত্ব পরিস্থিতি সামাল দেওয়া কিন্তু পুলিশই যখন গুলি করে মানুষ হত্যা করে পরিস্থিতি ঘোলাটে করে তখন তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে। আমরা গুলির হুকুমদাতা ও গুলিকারী পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনার দাবি জানাই। নিহত মুসল্লিদের পরিবারের ক্ষতিপূরণ প্রদান করতে হবে সরকারকে। পাশাপাশি বিক্ষোভ প্রকাশকারী সাধারণ মুসলমানদের উপর গণ-মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

বিবৃতিতে তারা আরো বলেন, সারাবিশে^ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জল দৃষ্টান্ত। মুসলিমরা সংখ্যাগরিষ্ট হলেও অন্যান্য ধর্মের মানুষের সাথে তাদের সহাবস্থান ও সামাজিক সম্পর্ক খুবই উন্নত। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ অনলাইন ও অফলাইনে যারা ধর্ম বিদ্ধেষ ছড়ায় তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com