হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে রেডিওপল্লী কন্ঠের বিদ্যালয় ভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

জনি বেগম॥ লক্ষ্য একটাই মেয়েশিশু ও কিশোরীদের নিরাপত্তা এই প্রতিপাদ্য নিয়ে ব্র্যাক রেডিও পল্লীকন্ঠ ও গন সাক্ষরতা অভিযানের আয়োজনে ২২ অক্টোবর মঙ্গলবার হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয় ভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রেডিওপল্লী কন্ঠের সিনিয়র ষ্টেশন ম্যানেজার মো: মেহেদি হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান। হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ মিয়া, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, কাউন্সিলর শ্যামলী পুরকায়স্থ, সহকারী শিক্ষিকা মাধুরী মজুমদার প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি রেডিওপল্লী কন্ঠ থেকে সরাসরি সম্প্রচারিত হয়েছে।



মন্তব্য করুন