শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ মটর সাইকেল আরোহী নিহত 

October 28, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মটরসাইকেলের আরো এক আরোহী গুরুত্বর আহত হন।

পুলিশ ও এলাকাবাসি জানান, সোমবার ২৮ অক্টোবর সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরের দ্বারিকা পাল মহিলা কলেজের সম্মুখে মটরসাইকেল ও মাইক্রবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ৩ মটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হন। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষনা করেন। নিহতরা হলেন, শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের বিলাসেরপাড় এলাকার সজল সরকারের ছেলে বিমল সরকার ও একই এলাকার আব্দুল হকের ছেলে আশরাফুর রহমান। গুরুত্বর আহত জাকের আহমদকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ সালেক বিষয়টি নিশ্চিত করে জানান, মটর সাইকেল আরোহী ৩ জন  মটরসাইকেল যোগে শহর থেকে বাড়ি যাবার পথে মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে সাইকেলের ২ আরোহীর মারা যায় ও একজন গুরুত্বর আহত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com