পেশাগত স্বাস্থ্য ও সেইফটি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও সেইফটি নিশ্চিত করার লক্ষ্যে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন কারখানা ও প্রতিষ্ঠানের মালিক ও শ্রমিকগণের সমন্বয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আত্ততাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।
২ ডিসেম্বর সোমবার অধিদপ্তরের শ্রীমংগলস্থ মৌলভীবাজার উপমহাপরিদর্শকের কার্যালয়ের সভাকক্ষে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয় ।
সভায় বিভিন্ন কারখানা ও প্রতিষ্ঠান থেকে আগত অংশগ্রহনকারীগণকে বাংলাদেশ শ্রম আইন ও বিধিমালা অনুযায়ী নিয়োগ ও চাকুরীর শর্তাবলী, প্রসুতি কল্যাণ সুবিধা, স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা, নিরাপত্তা, কর্মঘন্টা ও ছুটি সহ বিভিন্ন বিষয়ে ধারণা প্রদান করা হয় । শ্রম আইন বাস্তবায়ন এবং শোভন কর্মপরিবেশ নিশ্চিত করার মাধ্যমে ২০২১ খ্রিষ্টাব্দের মধ্যে মধ্যম আয়ের বাংলাদেশ এবং ২০৪১ খ্রিষ্টাব্দের মধ্যে উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার লক্ষ্যে কাজ করার জন্য অংশগ্রহনকারীগণকে উদ্বুদ্ধ করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় পাত্তয়ার পয়েন্ট প্রেজেন্টেশান এর মাধ্যমে বাংলাদেশ শ্রম আইন ও বিধিমালার বিভিন্ন বিষয় অধ্যায় ভিত্তিক উপস্থাপন করেন অধিদপ্তরের উপমহাপরির্শক মো: মাহবুবুল হাসান। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন শ্রম পরিদর্শক মো: হাদীউজ্জামান, মাহবুবুর রহমান, জনাব সুধাংশু শেখর দাস,সোহেল রানা, কামরুল আরেফিন প্রমুখ।



মন্তব্য করুন