কমলগঞ্জে সাবেক তহশিলদার সৈয়দ রফিকুল ইসলামের ইন্তেকাল

August 9, 2026,

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড মৌলভীবাজার রোডস্থ বড়গাছ এলাকার বাসিন্দা ও সাবেক তহশিলদার সৈয়দ রফিকুল ইসলাম ইন্তেকাল করেছেন। ৯ জুলাই রবিবার দুপুর আনুমানিক ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুম সৈয়দ রফিকুল ইসলাম কমলগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড খুশালপুর গ্রামের আদিনিবাসী। তিনি নেতা সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর এর বড় ভাই।

মরহুমের জানাজার নামাজ রবিবার রাত ৯টা ১৫ মিনিটে উত্তর আলেপুর (কোনাগাঁও) কবরস্থানে অনুষ্ঠিত হবে। মরহুমের জানাজায় শরিক হয়ে তাঁর রুহের মাগফিরাত কামনার জন্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মুসলমানদের প্রতি পরিবারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আমিন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com