হাইল হাওরে মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে উঠান বৈঠক

January 7, 2020,

স্টাফ রিপোর্টার॥ জাতীয় মহিলা সংস্থার বাস্তবায়নে তথ্য আপাঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

৬ জানুয়ারী  সোমবার মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের  হাইল হাওর এলাকায় অনুষ্ঠিত হয় উঠান বৈঠক।

বৈঠকে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী আফিসার শরিফুল ইসলাম, জেলা প্রানিসম্পদ কার্যালয়ের ভেটেনারি সার্জন ডা. সালাহউদ্দিন, নাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক রাজা, তথ্যসেবা কর্মকর্তা ও তথ্যসেবা সহকারীরাগন। উক্ত উঠান বৈঠকের মূল বিষয় ছিল গবাদি পশু পালন করে মহিলাদের স্বাবলম্বী হওয়া সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com