রাজনগরের অন্তেহরি গ্রামে পর্যটক ঘাটলার ভিত্তিপ্রস্তর স্থাপন
January 7, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের অন্তেহরি জলের গ্রামে পর্যটক ঘাটলার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
৭ জানুয়ারী মঙ্গলবার দুপুরে অন্তেহরি বাজারের কাছে ঘাটলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মলি¬কা দে, রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসী আক্তার, ফতেহপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নকুল চন্দ্র দাস প্রমুখ। মৌলভীবাজার জেলা প্রশাসন এই কাজ বাস্তবায়ন করছে।



valoi holo