ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প এর সমাপ্তি ও সার্টিফিকেট বিতরণ

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প সমাপনী ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৭ জানুয়ারি মঙ্গলবার বিকেলে এম সাইফুর রহমান ষ্টেডিয়ামে খেলার প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ করেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি জুনেদ আহমেদ খান এর সভাপতিতে ও ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জাকির আহমেদ রুমান এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, জেলা ক্রিড়া সংস্থার সহ সভাপতি আকিল আহমেদ, সাবেক ডি এফ এর সভাপতি আলহাজ্ব জয়নাল হোসেন, জেলা ডি এফ এর সভাপতি আকতার আহমদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোচ ও সাবেক ফুটবলার রাহেল আহমেদ।
প্রশিক্ষণ ক্যাম্প আর্থিক ভাবে সহযোগিতা করেন সাবেক কৃতি ফুটবলার মোহাম্মদ ছালিক, গাজী সায়েক, নুরুল হক চৌধুরী লিটু, সৈয়দ হেমায়েত কবির সিপার, নজরুল খান। পরে সবাইকে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি সম্মাননা সার্টিফিকেট প্রদান করে।



মন্তব্য করুন