জাহাঙ্গীর কবির নানকের রোগমুক্তি কামনায় মৌলভীবাজারে দোয়া মাহফিল

January 11, 2020,

 

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের রোগমুক্তি কামনা করে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের আয়োজনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৮ জানুয়ারি  রাতে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অপুর্ব কান্তি ধর, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার সুয়েব, আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ।

এছাড়াও মাহফিলে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া শেষে ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জেলা আওয়ামী লীগের কার্যক্রম সম্পর্কে সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান সংক্ষিপ্ত আলোচনা করেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com