সিএনআরএস-সূচনা প্রকল্প এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত

January 11, 2020,

বিকুল চক্রবর্তী॥ সিএনআরএস-সূচনা প্রকল্প ৩ নং শ্রীমঙ্গল ইউনিয়ন এ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জানুয়ারী ২০২০ ইং  তারিখে ইউনিয়ন পরিষদ হলরূমে অনুষ্ঠিত এ সভায় ইউপি চেয়ারম্যান বাবু ভানু লাল রায় সহ পরিষদের সকল সদস্য ও ইউনিয়ন পর্যায়ে কর্মরত বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ  অংশগ্রহন করেন।

সূচনা প্রকল্প শ্রীমঙ্গল উপজেলা গভর্ন্যান্স এন্ড কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জনাব রমানাথ রায় এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন সিএনআরএস-সূচনা প্রকল্পের শ্রীমঙ্গলে উপজেলা প্রকল্প সমন্বয়কারী জনাব মোস্তফা হায়দার মিলন।

তিনি তার প্রেজেন্টেশনের মাধ্যমে জানান যে, সূচনা প্রকল্পের মাধ্যমে সিলেট ও মৌলভীবাজার জেলার ২.৫ লক্ষ অতিদরিদ্র পরিবারে, ২ বছরের কম বয়সী শিশুদের খর্বতার হার ৩ বছরের মধ্যে অতিরিক্ত ৬% কমিয়ে আনার লক্ষ্যে, সন্তান জন্মদানে সক্ষম নারী (১৫-৪৫ বছর) এবং ১৫ থেকে ১৯ বছর বয়সী কিশোরীদের জন্য পুষ্টি কর্মসূচি বাস্তবায়ন করছে। লিড সং¯’া সেভ দ্য চিলড্রেনসহ জাতীয় ও আন্তর্জাতিক অনেক সং¯’া যেমন- হেলেন কেলার ইন্টারন্যাশনাল, ওয়ার্ল্ড ফিশ, আইডিই, আইসিডিডিআরবি, এফআইভিডিবি, আরডিআরএস, সিএনআরএস ও সংশ্লিষ্ট সরকারি মন্ত্রণালয়সমূহ সাথে পার্টনারশীপ এ সূচনা প্রকল্প পরিচালনা করছে। সূচনা হ”েছ- অতি দরিদ্র জনগোষ্ঠীর মা, শিশু ও কিশোরীদের অপুষ্টি দূরীকরণে একটি সমন্বিত কর্মসূচি।

শ্রীমঙ্গলে ইউনিয়নের ৭ টি গ্রামে ১৩৩০ টি পরিবারের উপকারভোগি নিয়ে ২০২০ সাল হতে শুরু করে ২০২২ পর্যন্ত সূচনা প্রকল্প তার কার্যক্রম চালিয়ে যাবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com