দৈনিক কালের কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালেরকন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার ১০ জানুয়ারি সকালে মৌলভীবাজার প্রেসক্লাবে র্যালী, কেক কাটার আয়োজন করা হয়। এ সময় মুক্তিযোদ্ধা আব্দুল লতিফকে সম্মাননা ও নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।
মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি ও কালেরকন্ঠের ষ্টাফ রির্পোটার আবদুল হামিদ মাহবুব এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক এম এ সালাম, প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সহ-সভাপতি সৈয়দ মহসিন পারভেজ, দৈনিক বাংলাদিন সম্পাদক বকশী ইকবাল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপু, নাট্যকার খালেদ চৌধুরী, কালেকন্ঠের শুভসংঘের সভাপতি রাশেদা বেগম, সাধারণ সম্পাদক তাকবির হোসাইন মান্নাসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকবৃন্দ।



মন্তব্য করুন