কুলাউড়ায় কালের কণ্ঠের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত

January 11, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় দেশের শীর্ষ স্থানীয় জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক কালের কণ্ঠের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে ১০ জানুয়ারী শুক্রবার রাত ৯টায় কালের কণ্ঠের বন্ধু সংগঠন কালের কণ্ঠ শুভসংঘ কুলাউড়া শাখার উদ্যোগে সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কালের কণ্ঠ শুভসংঘের সভাপতি উপাধ্যক্ষ মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে ও কালের কণ্ঠের কুলাউড়া প্রতিনিধি, শুভসংঘের উপদেষ্ঠা মাহফুজ শাকিলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী, কুলাউড়া পৌর মেয়র শফি আলম ইউনুছ, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়ারদৌস হাসান, কুলাউড়া পৌরসভার প্যানেল মেয়র জয়নাল আবেদীন বাচ্চু, উপজেলা সমাজসেবা অফিসার নুরুল মাহমুদ ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শিমুল আলী।

অন্যান্যের মাঝে বক্তব্য দেন জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও নিউনেশন প্রতিনিধি এম মছব্বির আলী, কুলাউড়া সাংবাদিক সমিতির সভাপতি মোঃ মোক্তাদির হোসেন, কেবিসি নিউজের বার্তা প্রধান আতিকুর রহমান আখই, ডেইলী স্টারের সাংবাদিক মিন্টু দেশোয়ারা, কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার ধর, মানবজমিন প্রতিনিধি মোঃ আলাউদ্দিন কবির, সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমদ, সাপ্তাহিক সীমান্তের ডাকের বার্তা সম্পাদক এস আলম সুমন, কুলাউড়া শুভসংঘের সাধারণ সম্পাদক মহি উদ্দিন রিপন, কুলাউড়া কৃষকলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী, শিক্ষক মো. আব্দুস সালাম, সাপ্তাহিক কুলাউড়ার ডাকের স্টাফ রিপোর্টার রাসেল আহমদ, শুভসংঘের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন আল সালোক, প্রচার সম্পাদক হাবিবুর রহমান সুজন, সদস্য মোঃ সালাউদ্দিন, বখতিয়ার লিমন, সংগঠক শাহীন আহমদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য কালের কণ্ঠের ভূয়সী প্রশংসা করে উপজেলা চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান বলেন, পত্রিকাটি তাঁর প্রতিষ্ঠাকাল থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে ইতোমধ্যে পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে। আশা করি বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি তাঁর ঐতিহ্য ও সুনাম ধরে রাখবে। পত্রিকাটি তাঁর সৃজনশীল লেখনী দিয়ে দেশ সেবায় আরো বেশি অগ্রনী ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালের কণ্ঠ পরিবারের সবাইকে শুভেচ্ছা জানান তিনি।

অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী বলেন, সংবাদ জগতে কালের কণ্ঠ একটি জনপ্রিয় গণমাধ্যম। নিরপেক্ষ ও সত্য সংবাদ প্রকাশে কালের কণ্ঠ সবসময় সোচ্চার থাকবে বলে মনে করি। কুলাউড়া পৌর মেয়র শফি আলম ইউনুছ বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে কালের কণ্ঠ গণমানুষের পক্ষে কথা বলছে যা খুবই প্রশংসনীয়। কুলাউড়া থানার ওসি মোঃ ইয়ারদৌস হাসান বলেন, দেশের সকল গণমাধ্যমের মধ্যে কালের কণ্ঠ খুবই জনপ্রিয় হয়েছে তাঁর সৃজনশীল ও সৃষ্টিশীল লেখনীর মধ্যে দিয়ে। পত্রিকাটির জন্য রইলো অনেক শুভকামনা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com