শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২০ অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল পৌর শহরের জালালিয়া রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রেগ্রাম ব্যাপক-উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ১১ শনিবার সকাল ১১টায় স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল সাংবাদিক ও লেখক এহসান বিন মুজাহিরের সভাপতিত্বে ও স্কুলের ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল আহাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইসমাইল মাহমুদ, খেদমতে কুরআন পরিষদ শ্রীমঙ্গল এর সভাপতি হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ চৌধুরী জুমন, স্কুল পরিচালকমন্ডলীর সভাপতি মোঃ আব্দুল মোমিন। অভিভাবকদের মাঝে বক্তব্য রাখেন বিজিবি সদস্য শাহাদৎ হোসেন এবং বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাইয়ুম গাজী। স্কুলের সহকারী শিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন আশিকুর রহমান চৌধুরী, হাবিবুর রহমান, মুহিবুর রহমান, শারমিন জান্নাত, রেশমী আক্তার, তানিশা চৌধুরী নিতু ও তাহমিনা আক্তার। অনুষ্ঠানে অভিভাবক এবং শিক্ষার্থীদের স্বত:স্ফুর্ত উপস্থিতি ছিল। প্রসঙ্গত, ২০১৭ সালের ১৬ ডিসেম্বর শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল প্রতিষ্ঠা লাভ করে সাফল্যের সাথে অগ্রগতির তৃতীয় বছরে পদার্পণ করেছে।



মন্তব্য করুন