সুবিধা বঞ্চিত ৪০ শিশুর দায়িত্ব নিল মানুষের অধিকার ফাউন্ডেশন

January 11, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবজারের সুবিধা বঞ্চিত ৪০ জন শিশুর দায়িত্ব নিল মানুষের অধিকার ফাউন্ডেশন নামের সংগঠনটি।

১০ জানুয়ারী শুক্রবার ঝড়ে পড়া ও শ্রমজীবি ৪০ জন শিশুকে বিনামূল্য পড়াশোনা করার সুযোগে “মানুষের অধিকার ফাউন্ডেশন” শুভ উদ্বোধন করল “মানুষের অধিকার স্কুল”।

মৌলভীবাজার সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোতাহার বিল্লাহ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিশুদের মধ্যে বই বিতরণ করে শুভ উদ্বোধন ঘোষনা করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এড. নিয়ামুল হক।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব শেখ বদরুল ইসলাম সুজন, বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এডঃ সাকির আহমেদ, কোষাধক্ষ মোস্তাকিম শাহরিয়ার আহমেদ, জেনারেল মেম্বার মোঃ মোবাশ্বির আলী, তাছাড়াও উপস্থিত ছিলেন, মোঃ তবারক আলী, এবং সম্মানীত ভলান্টিয়ারস ফোরাম মেম্বারস নাজমুল খান, রুবেল আহমেদ, রিয়াদ আহমেদ, সোহানুর রহমান জয়, লিটন বৈদ্য, বুলবুল আহমেদ চৌধুরী, সুজাউল ইসলাম সাদ্দাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেনারেল মেম্বার ফুয়াদ আহমেদ মুরাদ।

প্রধান অতিথি তাহার বক্তব্য বলেন, তিনি মানুষের অধিকার স্কুলের জন্য উপজেলা পরিষদ থেকে সকল প্রকার সাহায্য সহযোগীতার হাত বাড়িয়ে দিবেন। তাছাড়া তিনি বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যৎ এর দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। ৪০ জন ছাত্র/ছাত্রীকে ফাউন্ডেশন বিনামুল্য স্কুল পোষাক, ব্যাগ ও খাতা কলম প্রদান করে।

উক্ত অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এডঃ নিয়ামুল হক তাহার বক্তব্যে বলেন, মানুষের অধিকার ফাউন্ডেশন ২০১৪ ইং সন হইতে সুবিধা বঞ্চিত শিশু ও মানুষের অধিকার আদায়ের লক্ষ্য কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ৪০ জন সুবিধা বঞ্চিত শিশুদের বিনামূল্য পড়াশুনার দায়িত্ব এবং অধিকার ফিরিয়ে দিতে প্রতিষ্টানটি উদ্ভোধন করেছে “মানুষের অধিকার স্কুল”। মৌলভীবাজার শহরের শিক্ষা থেকে বঞ্চিত শ্রমজীবি ও ঝরেপড়া শিশুদের উক্ত স্কুলে ভর্তি করানোর জন্য সবাইকে আহ্বান করেন। তাছাড়া তিনি বলেন আমরা একটি উদ্যেগ গ্রহন করেছি মাত্র, সেহেতু মৌলভীবাজার শহরের সকল বিত্তবান লোকদেরে এদের পাশে দাড়ানোর জন্য আহ্ববান করেন। স্কুল প্রতিষ্ঠানটি প্রতিষ্টা করতে সহযোগীতা করে, ইশিকা ফেব্রিক্স, আইকন মেডিকেল সার্ভিস, জিতু মিয়া (কামালপুর-লন্ডন প্রবাসী), মোঃ মোনাহিম কবির (বিনয়শ্রী-ইউ.পি সদস্য), ফয়জুল হক সামছুল(শমসেরনগর-ফ্রান্স প্রবাসী), আবিদুর রহমান শিপন, আশিকুর রহমান, শেখ বদরুল ইসলাম সুজন (শেখ মটরর্স), শিপন আহমেদ (প্রোঃ মনপুরা মটরর্স) সহ ফাউন্ডেশনের আরো অনেক সদস্যগন।

 

 

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com