বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে সদর উপজেলার আয়োজনে বর্ণাঢ্য র্যালী

পলি রানী দেবনাথ/জনি বেগম॥ “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রনালয়, ঢাকা এর সহযোগীতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী “মুজিববর্ষ” উদযাপন উপলক্ষে “বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন” শীর্ষক বর্ণাঢ্য র্যালী , আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১১ জানুয়ারী র্যালীতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, মৌলভীবাজার মডেল থানার ওসি মোঃ আলমগীর হোসেনসহ উপজেলার সকল কর্মকর্তা স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। বর্ণাঢ্য র্যালী শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, মৌলভীবাজার মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন, একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান প্রমূখ।



মন্তব্য করুন