শ্রীমঙ্গলে মুজিববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উদযাপন উপলক্ষে অর্থ মন্ত্রনালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের আয়োজনে ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগীতায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
১১ জানুয়ারী শনিবার সকালে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
আনন্দ শোভাযাত্রায় আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান মামুন, থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল প্রমুখ।
এতে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারী সুযোগ সুবিধা প্রাপ্ত বিভিন্ন দপ্তররের কর্মকর্তা, কর্মসাচীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেয়।



মন্তব্য করুন