মৌলভীবাজারে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

January 11, 2020,

স্টাফ রিপোর্টার॥ সারা দেশের ন্যায় মৌলভীবাজারেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হয়েছে। এ সময় শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।
শনিবার ১১ জানুয়ারি সকালে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
জেলায় ৬ থেকে ১১ মাসের ২৯ হাজার ২৩১জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়োসী ২ লক্ষ ৪৫ হাজার ৮২২ জন শিশু মিলে মোট ২ লক্ষ ৭৫ হাজার ৫৩ জন শিশুকে এই ক্যাপসূল খাওয়ানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ শাহাজন কবির চৌধুরী, সাবেক সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী, মৌলভীবাজার বিএমএ সভাপতি ডাঃ ছাব্বির হোসেন খান প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com