পৌর এলাকায় কালভার্টের কাজ দেখতে গভীর রাতে পৌর মেয়র

January 12, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভাকে আধুনিক করতে মেয়র মোঃ ফজলুর রহমান দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। পৌর সভার মানুষের প্রতিনিয়ত খোঁজখবর সহ পৌর এলাকার উন্নয়নের কাজ ধারাবাহিকভাবে চলেছে। তিনি নির্বাচিত হওয়ার পরে পৌর এলাকায় রাস্তা কালভাট, ব্রীজ, মসজিদ, মন্দির,গির্জারসহ অনেক উন্নয়নমূলক কাজ করছেন।

শনিবার ১১ জানুয়ারি দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক কোর্ট রোডস্থ গীর্জাপাড়া রাস্তার সংযোগ স্থলে চৌধুরী ফার্মেসীর সামনে রোড ক্রসিং এ কালভার্ট নির্মাণ কাজে পৌরসভার পানি সরবারহ পাইপ লাইন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত পাইপ লাইন মেরামত এর কাজ চলছে। এ কাজ দেখতে রাতে পৌরকর্মকর্তাদের নিয়ে পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com