সাবেক ছাত্র নেতা রুহুল আমীন রুহেল দেশে আসছেন

January 13, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, যুক্তরাজ্যে বসবাসরত মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীদের পূণর্মিলনী ২০১৯-২০২০ উদযাপন পর্ষদ এর সদস্য সচিব, বাংলাদেশ মানবাধিকার কমিশন যুক্তরাজ্য নর্থ ওয়েষ্ট শাখার সাধারণ সম্পাদক, গ্রেটার ম্যানচেষ্টার মৌলভীবাজার ওয়েলফেয়ার এসোসিয়শনের সাধারণ সম্পাদক এবং গ্রেটার ম্যানচেষ্টার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কমিউনিটি নেতা রুহুল আমীন রুহেল সংক্ষিপ্ত সফরে দেশে আসছেন।
১৭ জানুয়ারি শুক্রবার উক্ত সফরে মনু থিয়েটার, মৌলভীবাজার এর “২য় মনু-বরাক আন্তর্জাতিক নাট্যোৎসব-২০২০” আয়োজনে অংশ নিবেন থিয়েটারের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহেল।
এছাড়াও তিনি দেশে অবস্থানকালে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে মতবিনিময় এবং দলীয় কর্মকান্ডে অংশ নিবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com