স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড মৌলভীবাজার শাখার উদ্যোগে অসহায় লোকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার॥ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড মৌলভীবাজার শাখার উদ্যোগে দুঃস্থ, গরিব ও অসহায় লোকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
৭ জানুয়ারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিসবাহুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকবর আলী। শীতবস্ত্র বিতরণ কর্মসীচীতে সভাপতিত্ব করেন শাখার ব্যবস্থাপক রুম্মান আহমেদ। দরিদ্রদের মধ্যে উন্নতমানের শীতবস্ত্র বিতরণ করায় অতিথিবৃন্দ ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া শাখার বিশিষ্ট ঠিকাদার ও ব্যবসায়ীবৃন্দের মধ্যে আব্দুল মুমিত, নেছার আহমেদ, হেলাল আহমেদ, শামীম আহমেদ, মোহাম্মদ জাকারিয়া, মোঃ ইকবাল আহমেদ শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন