শাযুস প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে প্রিমিয়ার ক্রিকেট লীগের মতবিনিময়

January 13, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শাহবন্দর যুব সংস্থার আয়োজনে শাযুস প্রিমিয়ার ক্রিকেট লীগের (৮ম বার) উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৮ জানুয়ারী শহরের হোটেল রেষ্ট ইন হল রুমে মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ও আমতৈল ইউনিয়নের ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  শির্ক্ষাথীদের নিয়ে শাযুস প্রিমিয়ার ক্রিকেট লীগের (৮ম বার) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শাহবন্দর যুব সংস্থা (শাযুস) সভাপতি এডভোকেট শাহ রাজুল আলীর সভাপতিত্বে এবং আতাউর রহমান ইকতিয়ারের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম। প্রধান বক্তার বক্তব্য রাখেন শাহবন্দর যুব সংস্থা (শাযুস) প্রধান পৃষ্ঠপোষক খালেদ চৌধুরী ।

বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাদ্দেক হোসেন, মারুফ আহমদ চেধুরী, সদর উপজেলা শিক্ষা অফিসার মোতাহের বিল্লাহ, সদর যুব উন্নয়ন কর্মকর্তা জসীম উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভি ষ্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, সাংবাদিক নজরুলইসলাম মুহিব, কনকপুর ইউপি চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরী, আমতৈল ইউপি, চেয়ারম্যান  রানা খান শাহীন।

মতবিনিময় সভায় কনকপুর ও আমতৈল ইউনিয়নের ২২টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন, এস,এম,সি সভাপতিগন, সহকারি সদর উপজেলা শিক্ষা অফিসারগন, শাহবন্দর যুব সংস্থা (শাযুস) এর কার্য্য নির্বাহী সদস্য, পৃষ্ঠপোষক পরিষদের সদস্যবৃন্দ ও সাধারন সদস্যগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com