কলেজ ছাত্রীসহ দুই বান্ধবী গণ ধর্ষণ : হাসপাতালে ভর্তি : আটক ৩

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা স্টেডিয়াম এলাকায় গণ ধর্ষণের শিকার হলেন সরকারী মহিলা কলেজের এক ছাত্রীসহ দুই বান্ধবী। এ ঘটনার পর মৌলভীবাজার মডেল থানা পুলিশ রাতে ৩ জনকে আটক করেছে।
মঙ্গলবার দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে প্রেসক্লাবের সন্মুখে এসে একটি সিএনজিতে উঠলে কিছুক্ষণ পর ৪ জন ধর্ষক সিএনজি অটোরিক্সাতে উঠে সিএনজিতে পর্দা টেনে দুই বান্ধবীর হাত বেঁধে ফেলে। তাদেরকে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামের পেছনে পাহাড়ী এলাকার নির্জনস্থানে নিয়ে যায়। সেখানে তাদের মারধর করে মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে তাদেরকে পালাক্রমে ৪ জন মিলে ধর্ষণ করে।
ঘটনাস্থল থেকে তারা কৌশলে বেরিয়ে পুলিশে খবর দিলে পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে আসে। পরে পুলিশ আত্মীয় স্বজনকে খবর দিয়ে ২ বান্দবীকে পরীক্ষা নিরীক্ষার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে তাদের ভর্তি করে।
এবিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কলেজছাত্রী বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নাম্বার ১২, তারিখ ১৪/০১/২০২০।
পুলিশ রাতে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত মোস্তফাপুর ইউনিয়নের উত্তর জগন্নাথপুর এলাকার ইসমাইল মিয়ার ছেলে মুন্না মিয়া (২৬), হাসিব উদ্দিনের ছেলে আকাশ (২২) ও ছুরফ মিয়ার ছেলে হুমায়ুন (২০) কে আটক করেছে। এদিকে ধর্ষিতাদের বাড়ি সদর উপজেলার বাউরভাগ গ্রামে।



মন্তব্য করুন