পুলিশ বলতে মানুষের ধারণা ছিলো বসে বসে ভুড়িতৈরী করা-ডিআইজি মোঃ কামরুল আহসান

January 15, 2020,

বিকুল চক্রবর্তী॥ মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশ জনতার সমন্বয়ে বিট পুলিশিং বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ জানুয়ারী বুধবার বিকাল ৩ টায় থানা প্রাঙ্গনে শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে  আয়োজিত এ সভায় পুলিশ সুপার মৌলভীবাজার ফারুক আহমেদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের ডিআইজি মো.কামরুল আহসান বিপিএম (বার)।

এ সময় তার বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে আজকের পুলিশ তাহাদের (জনগন) তরে তাহাদের দ্বারে। কোন ঘটনা ঘটলে তা ছোট থাকাবস্থাই জনগণকে নিয়ে সমাধান করা হচ্ছে বিট পুলিশিং কার্যক্রমে। যার ফলে কোন ঘটনা বড় আকার ধারণ করে বড় ক্ষতির হাত থেকে জনগণ রক্ষা পাচ্ছেন এবং পাবেন।

প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মৌলভীবাজার আনোয়ারুল হক, উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, উপজেলা আ’লীগের সভাপতি অর্ধেন্দু কুমার বেভুল, সহ-সভাপতি ডা.হরিপদ রায়, সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল,

এ, সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার ওসি  আব্দুস ছালেক ও অসি তদন্ত সোহেল রানা।

সভায় মাদক, সন্ত্রাস, জঙ্গি বাদ, চুরি, ডাকাতি, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যত্রুম সর্ম্পকে অতিথিরা বিস্তারিত আলোচনা করেন।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন শ্রেণী ও পেশার শতাধিক লোকজন এতে অংশ গ্রহন করেন। এ সময় মুক্ত আলোচনায়  শ্রীমঙ্গলের যানজট,মাদক, সুদের ব্যবসা ও ইভটিজিং সহ নানাবিধ সমস্যা উঠে আসে।

এর আগে অনুষ্ঠানের শুরুতে শ্রীমঙ্গল চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রাথমিক শিক্ষক পরিবারের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানের ২য় পর্বে রাতে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় প্রধান অতিথি তার বক্তেব্য পুলিশকে মনে প্রাণে জনবান্ধব হতে বলেন। তিনি বলেন আমি আজ প্রধান অতিথির চেয়ারে কাল অবসরে গিয়ে দর্শকের সারিতেই বসবো। তখন আমার চাওয়া হবে যে পুলিশি সেবা, আমাদেরকে আজ থেকেই সেই পুলিশ হতে হবে। এ সময় তিনি পুলিশ বাহিনীর প্রসংশা করে বলেন, একসময় পুলিশ বলতে মানুষের ধারণা ছিলো কাজ না করে বসে বসে ভুড়িতৈরী করা পেট মোটা পুলিশ। কিন্তু আজকের পুলিশ কাজ করে। তাই আজ কোন পুলিশের ভুড়িনেই।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com