কলেজ ছাত্রী ধর্ষনের প্রতিবাদে প্রগতিশীল ছাত্র জোটের মানব বন্ধন

January 16, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে কলেজছাত্রী ও তার বান্ধবী ধর্ষনের প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট।

বৃহস্পতিবার ১৬ জানুয়ারি দূপুরে শহরের চৌমুহনা এলাকায় সুবিনয় রায় শোভনের সভাপতিত্বে ও মারুফ হোসেনের পরিচালনায়   মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘের জাবেদ ভুঁইয়া, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পিনাক দেব, ছাত্র ফ্রন্টের সভাপতি রেহনুমা রুবাইয়াসহ অন্যন্যরা।

এসময় বক্তারা বলেন দেশের বিচার ব্যবস্থা ভেঙ্গে পড়ায় ও বিচারহীনতার কারণেই ধর্ষণ বেড়ে গেছে। বার বার নারী নির্যাতনের ঘটনা ঘটছে। তারা ফেষ্টুনে বিভিন্ন দাবী উল্লেখ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com