ফলোআপ: শ্রীমঙ্গলে সিনিয়ন-জুনিয়র দন্দ্বে চড়-থাপ্পড় মারায় প্রাণ দিলে হলো স্কুল ছাত্র রকি কে

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ সিনিয়ন-জুনিয়র দন্দ্বে চড়-থাপ্পড় মারায় প্রাণ দিলে হলো মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ইব্রাহিম মিয়া রকি (১৪) কে। তারই বন্ধুরুপী দুই ঘাতক সাব্বির ও ফয়সলের হাতে নির্মম ভাবে প্রাণ দিতে হলো তাকে। ঘটনার প্রাথমিক তদন্তে বুধবার রাতে এমনটি বলেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান স্বাক্ষরীত এক প্রেস বিজ্ঞপ্তীতে। বিজ্ঞপ্তিতে আরো বলায় হয় আটককৃত
২ যুবক মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
এতে বলা হয়, বিগত এক মাস পূর্বে ভিক্টোরিয়া হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র শহরের ভানুগাছ রোড়ের মাংস ব্যবসায়ী দুলাল মিয়ার একমাত্র ছেলে নিহত ইব্রাহিম মিয়া রকির সাথে সিনিয়র জুনিয়র নিয়ে উপজেলার পশ্চিম খাসগাঁও গ্রামের আবুল মিয়ার ছেলে বন্ধু সাব্বিরের সাথে সিনিয়র জুনিয়র নিয়ে ঝগড়া হয়। এনিয়ে রকি সাব্বিরকে চর থাপ্পর মারে। ১ মাস পর সাব্বির ওই ঘটনার প্রতিশোধ নিতে সোমবার ১৩ জানুয়ারী সন্ধ্যা ৬ টায় তার আরেক বন্ধু উপজেলার পশ্চিম খাসগাঁও গ্রামের মোখলেছ মিয়ার ছেলে ফয়সলকে নিয়ে শ্রীমঙ্গল রেল ষ্টেশনে বসে রকিকে হত্যার পরিকল্পনা করে। রাত প্রায় সাড়ে ৮টার দিকে সাব্বির রকিকে ফোন করে তার অবস্থান জানতে চায়।
রকি জানায়, সে ভানুগাছ সড়কের রেল গেইটে রয়েছে। এরপর সাব্বির ও ফয়সল রকিকে এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে রকিকে ভুরভুরিয়া চা বাগানের ভেতর নিয়ে যায়। এরপর সাব্বির ও ফয়সল রেকসিন সদৃশ্য স্কচটেপ দিয়ে রকির মুখ ও গলা পেঁচিয়ে প্রায় ১০ মিনিট বুকের উপর বসে থাকে। এতে রকি নিস্তেজ হয়ে পড়লে সাব্বির তার গায়ের কালো রং এর চাঁদর ও কোমরের বেল্ট দিয়ে রকির গলা পেঁচিয়ে একটি কড়ই গাছের সাথে বেঁেধ স্বাসরোধ করে হত্যা করে বলে তারা স্বীকার করে। রকি মারা গেছে নিশ্চিত হলে সাব্বির ও ফয়সল বাড়ি চলে আসে। পরদিন মঙ্গলবার সকালে রকির লাশের খোঁজ পাওয়া গেলে সিনিয়র সহাকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান এর নেতৃত্বে থানা পুলিশ তদন্তে নেমে পড়ে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিকটিমের গলায় পেঁচানো চাঁদর অপরাধীদের চিহ্নিত হওয়ার পর পুলিশ তা সনাক্ত করে। এছাড়া তথ্য প্রযুক্তির সহায়তায় দ্রুত এই হত্যার রহস্য উদঘাটনে সামর্থ হয় পুলিশ।
জানতে চাইলে সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, সামান্য কথা কাটাকাটি থেকে চড় থাপ্পড় এবং এই চড় থাপ্পরের প্রতিশোধ নিতে সাব্বির ও ফয়সল রকিকে নৃশংস ভাবে হত্যা করে।



মন্তব্য করুন